সারাদেশ

শিবচর প্রতি ইউনিয়নে টিকা দেয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : আগামী ৭ আগষ্ট থেকে শিবচর পৌরসভা এবং প্রতি ইউনিয়নে ৩টি করে কেন্দ্র স্থাপন করে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে বলে করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।দলীয় নেতাকর্মীসহ শিবচরবাসীকে টিকা নেওয়ার আহব্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি।

রবিবার(১ আগস্ট) সন্ধায় শিবচর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সভায় আগামী ৭ আগস্ট থেকে শিবচর পৌরসভা ও ১৯ টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৩ টি করে কেন্দ্র স্থাপন করে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে শুরু করে সকল বয়সীদের দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা করোনা ভ্যাকসিন প্রদান করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, শিবচর থানার ওসি মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা.মো. সেলিম, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন।

ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘আগামী ৭ আগস্ট থেকে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে ৩ টি করে কেন্দ্র স্থাপন করে মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হবে।’ শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, ‘চীফ হুইপ স্যার সার্বক্ষণিক করোনা পরিস্থিতির খবর নিচ্ছেন।’

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি মোবাইল ফোনে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেয়া শুরু হচ্ছে। দলীয় নেতাকর্মীসহ শিবচরবাসীকে টিকা নেয়ার জন্য আহব্বান জানাচ্ছি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা