সারাদেশ

পুলিশ সদস্যকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : চাকরিজীবন শেষে অবসর নিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কনস্টেবল আবুল কালাম। তার অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করে থানা পুলিশ। রোববার (১ আগস্ট) সন্ধ্যায় ফুলবাড়ী থানার আয়োজনে আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ আগস্ট) সকালে থানা থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যরা অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানিয়ে সুসজ্জিত সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়ের সভাপতিত্বে ও ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল এসপি সুমন রেজা। এ সময় ওসি তদন্ত সরওয়ার পারভেজ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি ১৯৮৪ সালের ১ জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে যান তিনি। অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম কাশীরাম গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে।

আবুল কালাম বলেন, চাকরি জীবন শেষে এমন সম্মান সবার ভাগ্যে জোটে না। আমি সত্যিই খুব আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় এমন সম্মান প্রদর্শন করার জন্য বাংলাদেশ পুলিশ ও ফুলবাড়ী থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় সাংবাদিকদের বলেন, পুলিশ কনস্টেবল আবুল কালাম অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছি আমরা। তারপর সাজানো গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, তিনি দীর্ঘ ৩৮ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে গেছেন, এটা বাংলাদেশ পুলিশের গর্ব। এই প্রথম কোনো সদস্যকে আমার এভাবে বিদায় জানিয়েছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা