সারাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি এবং ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার (২ আগস্ট) শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরেক কারখানার নুরুজ্জামান বলেন, কারখানা খুলে দেয়া হলেও যাতায়াতের কোনো সুব্যবস্থা করা হয়নি। এ সুযোগে মহাসড়কে চলাচলকারী সকল লোকাল বাস, সিএনজি ও অটোরিকশা গলাকাটা ভাড়া আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া তিন থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে। যারা মহাসড়কে এ ভাড়া নিয়ন্ত্রণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কারখানার শ্রমিক আব্দুল জানান, গড়গড়িয়া মাষ্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত যেতে অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।

অন্য কারখানার শ্রমিক সুমাইয়া আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮ কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা ছিলো। আজ বাস না পেয়ে অটোরিকশায় যাওয়ার পরিকল্পনা করেন। অটোচালক ভাড়া ১২০ টাকা চায়। পরে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যান না পেয়ে বাধ্য হয়েই ৮০ টাকা ভাড়া দিয়ে কাজে এসেছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা