সারাদেশ

মাদারীপুরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের জেলা প্রশাসকের কার্যালয়সহ তিনটি স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে বিডিএইড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২ আগস্ট) সকাল ৯টায় বুথ উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিডিএইড কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইমরান খান, মাদারীপুর জেলা কমিটির উপদেষ্টা জুয়েল খান, সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য মৃনাল দেবনাথ, মেহেদী প্রমূখ।

জেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি ও করোনা প্রতিরোধের জন্য আমরা পর্যায়ক্রমে সকল অফিসে এসকল বুথ স্থাপন করবো। বুথগুলোতে জনসাধারণের ব্যবহারের হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক এবং ব্যবহৃত মাস্ক নির্দিষ্ট স্থাপনে রাখার ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা