সারাদেশ

রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৭ পরিবার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় রাস্তা বন্ধ করে দেয়ায় ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে ওই পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। প্রতিবেশী এরশাদ আলীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

সোমবার (২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, একমাত্র ওই রাস্তা দিয়েই চলাচল করে ভুক্তভোগীরা। আর সেই রাস্তার প্রবেশ পথে বালু ফেলে দিয়েছে এরশাদ আলীর পরিবার। এতে ওই রাস্তার বিপরীত দিকে বসবাসরত সুরফাত আলী, আমিরুল হক, সাদেকুল ইসলাম, নাজমুল হক, আলাল, দুলাল ও ফারুকের পরিবার বিপাকে পড়েছে।

ভুক্তভোগী নাজমুল হক অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ ৫০ বছর ধরে ওই রাস্তা দিয়ে আমরা চলাচল করে আসছি। হঠাৎ করেই প্রতিবেশী এরশাদ আলীর ছেলে ও বউ রাস্তাটি তাদের দাবি করে এবং বালু ফেলে আমাদের চলাচালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাধা দিতে গেলে তারা আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে আমরা ৭টি পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়ি। রাস্তার জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু তা সত্যেও এরশাদ আলী ও তার পরিবার রাস্তার উপর বালু ফেলে রেখেছে। এর আগে এরশাদের পরিবারের সদস্যরা আমাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করেছে।’

অভিযুক্ত এরশাদ আলী বলেন, ‘আমি আমার জমিতে বালু ফেলেছি। তারা দীর্ঘদিন ধরে আমার জমিটি দখল করে রেখেছে। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ ডাকা হলেও তারা বসেনি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা