সারাদেশ

বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় র‌্যাবের অভিযানে অপহৃত দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।

এ সময় শহরের খান্দার এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের মারুফ হাসান নামে ১ সদস্যকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া মারুফ হাসান (১৯) জেলার নন্দীগ্রাম উপজেলার কল্যাননগর গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

জানা গেছে, ঈদের পরের দিন ২২ জুলাই সকালে বগুড়ার নন্দীগ্রাম থেকে ফুসলিয়ে ৭ম ও ৯ম শ্রেণির দুই মাদ্রাসা ছাত্রীকে শহরের খান্দার এলাকায় নিয়ে আসে অপহরণকারী চক্র। চক্রটি ওই দুই ছাত্রীকে চট্টগ্রামে নিয়ে বিক্রির চেষ্টা চালায়।

এদিকে, পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে নন্দীগ্রাম থানা ও বগুড়া র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

র‌্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের পর র‌্যাবের গোয়েন্দা টিম অভিযান শুরু করে। সোমবার অভিযান চালিয়ে জেলার সদরের খান্দার মোড় এলাকায় অপহরণকারী মারুফ হাসানকে গ্রেফতার করে এবং অপহৃত ওই দুই ছাত্রীকে উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা