সারাদেশ

বিনামূল্যে টিকা পৃথিবীতে একটি বিরল ঘটনা

শফিক স্বপন, মাদারীপুর : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। তিনি যেভাবে আমাদের ব্যবসায়ীদের সহায়তা করেছেন, যেভাবে মানুষকে আর্থিক সাহায্য, খাদ্য সহায়তা, সুরক্ষা ব্যবস্থা, টিকা কর্মসূচী নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর করোনা ভাইরাসের বিনামূল্যে টিকা কর্মসূচী পৃথিবীতে একটি বিরল ঘটনা।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে সহস্রাধিক প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চীফ হুইপ আরো বলেন, আপনাদের যে করোনার পরীক্ষা বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই টেস্ট করাতে বিভিন্ন দেশে ৩/৪ হাজার টাকা লাগে। টিকা অন্যান্য দেশে টাকা নিয়ে দেয়া হয়। আর আমাদের প্রধানমন্ত্রী সেই ভ্যাকসিন জনগণের জন্য ফ্রি দেয়ার ব্যবস্থা করেছেন

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই শিবচরের নিম্ন আয়ের মানুষের জন্য আমরা খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি। আমরা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি যাতে কারো খাদ্যের অভাব না হয়। আমরা আইসোলেশন সেন্টার করেছি, ডায়াবেটিক সমিতি করেছি।

এসব স্থানে বিনামূল্যে অক্সিজেন সেবাসহ সকল ধরনের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেছি। বাংলাদেশের প্রথম করোনা রোগী শিবচরেই সনাক্ত হয়েছিল। বর্তমানে কিন্তু মাদারীপুর জেলার মধ্যে শিবচরের সনাক্তের সংখ্যা অনেক কম। আর এটা সম্ভব হয়েছে সর্বস্থরের মানুষের সহযোগিতায়। তাই সকলকে আমি ধন্যবাদ জানাই।

এরপর চীফ হুইপ উপজেলার নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে ১৩ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান গুলোতে জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকতা মো. আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারি ,ফাহিমা আক্তার ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা