সারাদেশ

লকডাউনে বিয়ের অনুষ্ঠানে বউ রেখেই পালালেন বর

নিজস্ব প্রতিনিধি,নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে বিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালান প্রশাসনের কর্মকর্তারা। সেখানে শহিদুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে টেবিলে খাবার রেখেই পালিয়ে যান বরযাত্রী ও অতিথিরা।

সোমবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত করোনা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালালে এ ঘটনা ঘটে।

এসময় লকডাউনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া শহরে কয়েকটি দোকান খোলা রাখায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব-উল আহসান জানান, সরকার ঘোষিত লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা