সারাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে। অপরদিকে ৩৬৫টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭৩৯ জনে।ইতোমধ্যে ৪১৭০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণের ৩০.৯৫ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান সরকার জানান, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় ৩ জন মারা গেছেন। এর মধ্যে সদর উপজেলায় দুজন নারী এবং রানীশংকৈল উপজেলায় একজন পুরুষ ।তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের করোনার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ড.আফরিন নাজনীন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তরা হলেন- সদর উপজেলায় ৭০ জন,পীরগন্জ উপজেলায় ২৬,রানীশংকৈল উপজেলায় ৫,বালিয়াডাঙ্গী উপজেলায় ৭জন এবং হরিপুর উপজেলায় ৭জন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থান করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা