সারাদেশ

বিনামূল্যে অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও করোনার মহামারি প্রতিরোধ ও করোনা রোগীদের অক্সিজেন সংকট মোকাবেলায় বিনামূল্যে নয় দশমিক আট ঘনমিটার আয়তনের পাঁচটি বড়মাপের অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে “সংযোগ-কানেকটিং পিপল” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৬ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার ও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, আসাদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংগঠনের সদস্য প্রকৌশলী নাহিন, রাতুল, প্রান্ত, শিহাব, সেজান, অঙ্কুর, সৌধসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-সারা দেশে করোনা মোকাবেলায় “সংযোগ-কানেকটিং পিপল” সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষকে একশ’টি ননব্রিদিং মাস্ক, ১০লিটারের একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, দুইটি অক্সিজেন সিলিন্ডার, ৮টি অক্সিজেন ফ্লোমিটার প্রদান করা হয়।

এছাড়া চিকিৎসকের পরামর্শে বাসা-বাড়িতে থাকা রোগীদের কাছেও সংগঠনের পক্ষ থেকে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা চিকিৎসায় আগামীতে আরো বড় পরিসরে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

শুভেচ্ছা বক্তব্য অক্সিজেন হাসপাতালে করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের অনেক উপকার হবে বলে উল্লেখ করেন স্বেচ্ছাসেবী সংগঠন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট...

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগম...

ঢাবি ও ইউপিআর ইনফোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা ব...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা