সারাদেশ

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২০৯, মৃত্যু ২

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। শনাক্তের হার ২৬ দশমিক ৯ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৮০১ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ০৯ শতাংশ।

তাদের মধ্যে সদর উপজেলায় ৯৬ জন, বোচাগঞ্জে ১৮, ফুলবাড়িতে ১৪, খানসামায় ২১, পার্বতীপুরে ৩, বিরলে ৭, বীরগঞ্জে ২৫, চিরিরবন্দরে ২০, কাহারোলে ৪ এবং ঘোড়াঘাটে একজন রয়েছেন। সব মিলে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৯৭ জনে।

তিনি আরও বলেন, এ সময় জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৪১ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন।

সিভিল সার্জন সূত্র জানায়, জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৪ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা