সারাদেশ

কিশোরীকে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ!

নিজস্ব প্রতিনিধি,নওগাঁ: নওগাঁর মান্দায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয়রা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরী রোবার বিকেলে বাড়ির পাশের মাঠে ভেড়া চড়াতে যায়। মাঠে একা পেয়ে তাকে ফুসলিয়ে ভ্যানচালক আব্দুর রশিদ একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে এলে আব্দুর রশিদ পালিয়ে যান।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।

অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা