সারাদেশ

নৌকায় আনন্দ ভ্রমণ করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে কঠোর লকডাউন উপেক্ষা করে মেঘনা নদীতে নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ ভ্রমণ করায় দুটি নৌকার ১১ তরুণকে জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৯০০ টাকা আদায় করা হয়।

সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার মেঘনা নদীর ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।

ইউএনও লুবনা ফারজানা জানান, ভৈরব উপজেলায় প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। মেঘনা নদীতে কঠোর লকডাউন উপেক্ষা করে নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে তরুণদের একটি দল ঈদ আনন্দ উদযাপনে বের হন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি নৌকা আটক করা হয়। পরে নৌকা দুটিতে থাকা ১১ জনকে মোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা