সারাদেশ

সুন্দরবনে ১৫০ কেজি চিংড়িসহ গ্রেফতার ২ 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সুন্দরবনের খালে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়িসহ দুই মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬জুলাই) সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের জিয়াদের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার জোড়শিং গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে খালিদ হোসেন ও একই গ্রামের নজরুল ঢালীর ছেলে পলাশ ঢালী।

পুলিশ সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের উপ-পরিদর্শক টিপু সুলতান অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। এ সময় ৫টি ড্রাম ভর্তি প্রায় ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে এ চিংড়ি মাছ ধরা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতাররা এ মাছ কয়রা সদরের আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন

কয়রা থানার (ওসি) রবিউল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরা চলছে। সুন্দরবনের বিষদস্যু দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা