সারাদেশ

শার্শায় ট্রাক চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের শার্শার বাগুড়ী বেলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয় মিলন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।

রবিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত মিলন বাগুড়ী বেলতলায় গফুরের বাড়িতে থাকত।

জানা যায়, প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী মিলন ভিক্ষা করে রবিবার সন্ধ্যায় ভ্যানযোগে বাড়ি ফেরার পথে উপজেলার বেলতলা নামক স্থানে পৌছালে বিপরীতমুখী যশোর গামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় মিলন ভ্যান থেকে ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় ঘাতক চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা