সারাদেশ

জরিমানা বদলে চিকিৎসার টাকা দিলেন ম্যাজিস্ট্রেট!

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারা দেশে কঠোর লকডাউন চলছে। লকডাউন অমান্য করে বাবাকে নিয়ে ইজিবাইকে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সদরের জগদল গ্রামের বাসিন্দা সুজন শেখ।

শহরের ভায়না এলাকায় আসলে ইজিবাইকটি থামায় পুলিশ। জেরার মুখে পড়েন তিনি। এগিয়ে আসেন ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

সুজন শেখ জেলা ম্যাজিষ্ট্রেটকে জানান, বাবার ছোট একটা চায়ের দোকানের আয় দিয়ে ৬ জনের সংসার চলে। বাবা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে কাটছে তাদের দিন। বাবাকে নিয়ে আসছেন জেলা সদরে ডাক্তার দেখাতে। জরিমানা দেওয়ার মতো টাকা তার কাছে নেই- বলে কান্নায় ভেঙ্গে পড়েন সুজন শেখ।

ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ আপ্লুত হয়ে পড়েন। তিনি জরিমানা বাদ দিয়ে চিকিৎসা বাবদ কিছু টাকা তুলে দেন সুজনের হাতে।

শনিবার (২৪ জুলাই) বিকেলে ভায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন শেখ বলেন, দরিদ্র পরিবারে বাবা হঠাৎ অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিলেন। চিকিৎসা করাতে পারছিলাম না। কঠোর বিধিনিষেধের মধ্যে বের হয়ে ভয় পেয়ে যাই। জরিমানার টাকা আমি কোথায় পাবো। উল্টো স্যার আরও টাকা দিয়ে দিলেন।

ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, মানবিক কারণে সুজনের বাবাকে চিকিৎসা ব্যয় মেটানোর জন্য ব্যক্তিগতভাবে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম বলেন, জেলাবাসীকে ভালো রাখতেই সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ কার্যকর করতে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। জেলা ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষেত্র বিশেষ কঠোর হচ্ছেন। ম্যাজিস্ট্রেট মামলা না নিয়ে বাবার চিকিৎসার টাকা দিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাই।

তিনি দেশের এই দুঃসময়ে সবাই সবার পাশে দাঁড়ানোর আহবান জানান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা