সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে শুরু আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি শেষে পুণরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী ভারতে রপ্তানি করা হয়।

আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে বন্দরে ছয় দিনের ছুটি শেষে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

তবে ছুটির সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি সাপেক্ষে যাত্রী পারাপার করেছে।

প্রসঙ্গত, রপ্তানিমূখী এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা