সারাদেশ

ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যু, হাসপাতালে দুই মেয়ে

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহতের ৭ মাসের মেয়ে সিদ্দীকা ও ৭ বছরের মেয়ে নাফিজা।

সোমবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর পিটতলা সড়কে এ ঘটনা ঘটে। নিহত নারী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের সাহেদ আহমেদের স্ত্রী নাসিমা আক্তার (৪০)।

পুলিশ জানায়, অটোরিকশা যোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন নাসিমাসহ তার দুই মেয়ে। এ সময় হরিনগর পিটতলা এলাকায় পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। আহত হয় তার দুই মেয়ে সিদ্দীকা ও নাফিজা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা