সারাদেশ

আজ সাংবাদিক এ কে আজাদের পিতার ২য় মৃত্যু বার্ষিকী  

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী প্রতিনিধি এ কে আজাদের পিতা মরহুম আবদুল গফুরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। মরহুম আবদুল গফুর ২০১৯ সালের ২৬ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় ফেনীর দাগনভূঞা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২৬ জুলাই রাত ১১ টায় দোস্ত মোহাম্মদ ভূঞা বাড়ির জামে মসজিদে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাযার নামাজের ইমামতই করেন চট্টগ্রাম মস্তান নগর জামে রোমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও রহমানীয়া ছুন্নীয়া জামে মসজিদের খতীব মাওলানা গোলাম সরওয়ার।

তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য ভক্ত, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সহজ সরল জীবনযাপন করতেন বলেই তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

তাঁর জানাযার নামাজে উপজেলার চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ী কমিটির সভাপতি/সম্পাদক, ফেনীর প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার জনতা অংশ গ্রহণ করেন। পরে মরহুমের ইছালে ছওয়াব উপলক্ষে ৩০ জুলাই ২০১৯ইং নিজ বাড়িতে সালাতু সালাম ও দোয়া মাহফিল, কুলখানির আয়োজন করা হয়।

এদিকে মরহুম আবদুল গফুর এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই সকালে পবিত্র খতমে কোরআন, সালাতু সালাম ও দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের পরিবার। এতে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামোনা করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা