সারাদেশ

চাঁদপুরে রিকশা চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতারও করা হবে। রোববার (২৫ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় জেলায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বরং দিন দিন এর প্রকোপ বাড়ছে। করোনা আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এরপরও জেলার বেশির ভাগ মানুষই অসচেতন।

আর এই অসচেতনতা এখন বেশির ভাগ পরিলক্ষিত হচ্ছে, শিক্ষিত-সচেতনদের মধ্যে। কোনো কারণ ছাড়া সচেতনরা ঘর থেকে বের হচ্ছেন। রিকশা চলাচল করার সুযোগে এক রিকশায় ৩-৪ জন বসছেন। এই অবস্থায় কোনোভাবেই রিকশা চলাচল করতে দেওয়া যাবে না।

জেলা প্রশাসক জানায়, এখন থেকে জেলা শহর, পৌর এলাকা এবং অন্যান্য পৌরসভা এলাকাসহ অতিরিক্ত লোকসমাগম এলাকাগুলোতে রিকশা চলাচল বন্ধ করা হলো। সোমবার থেকে এটি আরও কঠোর করা হবে। শুধুমাত্র রোগী আনা নেওয়া ছাড়া কোনো রিকশা সড়কে চলাচল করতে পারবে না। আর উপযুক্ত কারণ ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা এমনকি গ্রেফতারও করা হবে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির আলোকে এই কঠোর সিদ্ধান্ত ছাড়া কোনো উপায় নেই। আমি আশা করি, এই বিব্রত পরিস্থিতির শিকার না হতে এবং করোনা আক্রান্ত থেকে নিজেকে রক্ষা, পরিবারকে রক্ষা এবং অন্যকে বাঁচাতে ঘরে অবস্থান করুন।

আর আপনারা যারা কর্মহীন হবেন, যদি খাদ্য সংকটে পড়েন, তাহলে খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নম্বরে ডায়াল করবেন। আপনার ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা