সারাদেশ

বরিশালে ১৮ মৃত্যু, শনাক্ত ৮৪১

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুই হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১০ জন এবং আটজন করোনায় মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪১ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ। সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৮৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৩ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১০৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। ভোলায় নতুন ১৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ১০৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩০ জন।

পিরোজপুরে নতুন ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৬ জন। বরগুনায় নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৬ জন।

ঝালকাঠিতে নতুন ৬০ জন নিয়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭০৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৫ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া বরগুনা সদর হাসপাতালে সাতজন মারা গেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৩ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮৩ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ, ১৬৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮৯ জন পজিটিভ ও ৯৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৫ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৭৬৬ জন।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ২৯ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৮ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা