সারাদেশ

জালে আটকে জেলে নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় মাছ ধরার জালে আটকা পড়ে এক জেলে নিহত হয়েছে। রোববার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনাস্থ ভোলা খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন (৪৭) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা এলাকার বাসিন্দা

বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মওলানা বদিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পেকুয়ায় ভোলা খালে জাল বসিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল শাহাব উদ্দিন। প্রতিদিনের মতো আজও বিকেল সাড়ে ৫টার দিকে মাছ ধরার জন্য খালে জাল বসায় সে। এক পর্যায়ে পানির স্রোতে জালের ভেতর আটকা পড়ে শাহাব উদ্দিন। অন্যান্য জেলেরা দ্রুত জালটি উঠিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কানন সরকার বলেন, ‘মাছ ধরতে গিয়ে এক জেলে মারা গেছেন বলে জেনেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা