সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষায় সক্রিয় দালাল চক্র

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: করোনা প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেস্টের প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সেম্পল সংগ্রহের জন্য জেলা সদরের এই হাসপাতালের বি, এম এ ভবনের ফ্লু কর্ণারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভিড় করছে। প্রথম দিকে মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন নমুনা দিতে ২ শতাধিক মানুষ আসছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাড়িয়ে অপেক্ষা করেও অনেকে নমুনা দিতে না পেরে ফিরে যাচ্ছেন।

এ সুযোগকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। নমুনা দিতে আসা লোকজন জানান, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দালাল চক্রটি সিরিয়াল পাইয়ে দেয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, প্রতিদিনই এখানে ভিড় বাড়ছে। আকস্মিকভাবে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো জানান, স্যাম্পল সংগ্রহে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ২৬৯ জনের করোনা সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। উল্লেখ্য প্রতিদিন জেলায় প্রায় দেড়শ মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা