সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে হত্যা- পরে আত্মহত্যার চেষ্টা 

লোটন আচার্য্য, সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় রেবা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী সাব্বির আলী নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

সোমবার (২৬ জুলাই ) সকালে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, রেবা-সাব্বির দম্পতি আশুলিয়া নয়ারহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। হঠাৎ সোমবার সকালে তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে আহত করে।

সেই সাথে স্বামী সাব্বির নিজেও আত্মহত্যার চেষ্টা করে। এসময় সকালে ওই দম্পতিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রেবাকে দেখতে পায় । পরে তাদের দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে কি কারণে কুপিয়ে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা