সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীর গলাকেটে হত্যা চেষ্টা, আটক স্বামী

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমারে শিল্পী বেগম (২৩) নামে ১ গৃহবধূকে গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামীকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় উপজেলার শিমুলতলী তেলিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২

আটককৃত ব্যক্তি, নূরনবী ইসলাম নীলফামারী সদরের টুপামারী এলাকার দক্ষিণপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, নীলফামারী জেলার ডোমারের মাহিগঞ্জ ডাঙ্গা পাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে শিল্পী বেগমের সাথে ১ বছর আগে বিয়ে হয় নূরনবী ইসলামের। বিয়ের পরে তারা ২ জনে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত কয়েকদিন আগে নূরনবী ইসলামের সাথে শিল্পী বেগমের মনোমালিন্য হয়। এরপর তিনি বাবার বাড়িতে চলে আসেন। সোমবার বিকেলে নূরনবী তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তাদের ২ জনের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নূরনবী ধারালো একটি অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলাকেটে দেন। এর পরে তার গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামজানান, নূরনবী তার স্ত্রীর গলাকেটে দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এই সময়ে স্থানীয়রা তার শরীরে রক্ত দেখে শিমুলতলী বাজার এলাকায় ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা