সারাদেশ

অভিমানে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর রাগ-অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে রেজাউল (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার (২৬ জুলাই) ভোরে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চককালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল চককালিকাপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম শ্রেণির ছাত্র ও স্থানীয় ভ্যানচালক মহাতাব আলীর ছেলে বলে জানা গেছে।

ইউপি সদস্য আরিফুল ইসলাম ও এলাকাবাসী জানায়, চককালিকাপুর গ্রামের মহাতাব আলীর কাছে তার ছেলে রেজাউলের আবদার ছিল একটি মোটরসাইকেল। কিন্তু বাবা হতদরিদ্র একজন ভ্যানচালক। যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়।

কিভাবে বাবা তার ছেলের আবদার পূরণ করবে। তাই রাগ-ক্ষোভ ও অভিমানে রেজাউল গ্যাস ট্যাবলেট খেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা