সারাদেশ

গাইবান্ধায় আড়াইশ শ্রমিককে অর্থ-খাদ্য সহায়তা 

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: টানা লকডাউনের প্রভাবে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। আর এসব ঘরবন্দী কর্মহীন ২৫০ শ্রমিককের মাঝে অর্থ-খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ১০০ জন দোকান কর্মচারীকে ও ১০০ জন ইলেক্ট্রিশিয়ানকে এই মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়। এদিকে দুপুরে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ৫০ জন কুলি শ্রমিককে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন, গাইবান্ধা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকসেদুর রহমান শাহান ও ব্যবসায়ী পারভেজ প্রমুখ।

এছাড়া স্টেশন এলাকায় নগদ অর্থ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জনাব একে এম ইদ্রিস আলী, গাইবান্ধা রেল স্টেশন মাষ্টার আবুল কাশেম সরকার ও সুমিত সরকার।

এসময় গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, পর্যায়ক্রমে গাইবান্ধার সকল কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে । সেই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলারো আহবান জানান তিনি।

খাদ্যসামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, মুড়ি, আটা, তেল ও চিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা