সারাদেশ

খাদে পড়া ৬ গরুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি, সাভার : কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার সাভার হাটে বিক্রির জন্য ছয়টি গরু আনা হয়। পরে ট্রাক থেকে নামাতে গিয়ে সড়কের পাশের খাদে গরু গুলো পড়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন।

তিনি বলেন, বুধবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে সাভার রেডিও কলোনী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সংস্কার কাজের জন্য করে রাখা গর্ত থেকে গরুগুলোকে উদ্ধার করেন তারা।

ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা জায়, কুষ্টিয়ার পলে মন্ডল নামে এক ব্যবসায়ী ছয়টি গরু বিক্রির জন্য সাভারের রেডিওকলোনী এলাকায় নিয়ে আসেন। পরে ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখেন।

সবগুলো গরু একটি রশি দিয়ে বাঁধা ছিল। এ সময় একটি গরু আরেকটিকে ধাক্কা দিলে নরম মাটি ভেঙে দুর্ঘটনাবশত ছয়টি গরু সড়কের খাদে পড়ে যায়। জমে থাকা পানি ও কাদার কারণে গরুগুলোকে আর উপরে ওঠানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গরুগুলোকে উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন জানায়, সড়কের পাশে গর্ত একটু বেশি হওয়ায় আমরা সেই গর্তে আরও পানি দিয়ে অনেক চেষ্টায় গুরুগুলোকে উদ্ধার করি। এ ঘটনায় একটি গরুর পা ভেঙে যায়। গুরুগুলো এখন হাটে আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা