সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর লক্ষীপুরা এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম, ঈদ বোনাস ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন স্টাইল ক্র্যাফটের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে তারা এ দাবি আসছেন। তবে একই দাবি নিয়ে গত তিন দিন ধরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে। শ্রমিকদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই আন্দোলন করে তাদের বেতন আদায় করতে হয়।

কারখানার শ্রমিকদের দাবি, ষ্টাইল ক্রাফটে প্রায় চার হাজার শ্রমিক ও ৭০০ অন্যান্য স্টাফ রয়েছেন। চলতি মাসের অর্ধেক পেরিয়ে গেলেও গত জুন মাসের বেতন এবং ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে সবাই একত্রিত হয়ে বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এরপরও কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এতে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

কারখানার সুইং অপারেটর মর্জিনা আক্তার জানান, কারখানার শ্রমিদের জুন মাসের বেতন পরিশোধে একাধিকবার তারিখ দেয়া হলেও কর্তৃপক্ষ এখনও তা পরিশোধ করেনি। এছাড়া ওভারটাইমের টাকাও বকেয়া রয়েছে। আমরা আমাদের প্রাপ্য দাবি নিয়ে গত ১০ দিন ধরে কারখানার ভেতর কর্মবিরতি ও তিনদিন ধরে কারখানার ভেতর আন্দোলন করে আসছিলাম। আজ বাধ্য হয়েই সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি।

কারখানার স্টাফ আবু তালেব বলেন, কারখানা কর্তৃপক্ষ কোনো মাসে সঠিক সময়ে বেতন ভাতা দেয় না। প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয়। মাসের অর্ধেক সময় পার হয়ে গেলেও বেতন পায়নি। ঘরভাড়া, দোকানের বকেয়া দিতে না পারায় মানুষের কথা শুনতে হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানায়, কারখানার মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

লক্ষীপুরা পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানায়, শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

স্বামীর মৃত্যুর পর সন্তানসহ গৃহবধূকে বাড়ি ছাড়া, আদালতে মামলা 

‎ঝালকাঠির নলছিটিতে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ি থেকে দুই সন্তানসহ মুন্নি...

মাদারীপুরে যুবলীগ নেতা নাঈম খান গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গুলবাহার রেস্টুরেন্ট থেকে মাদারীপুর জে...

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি ঝুঁকিতে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা