সারাদেশ

ফেরিঘাটে পশুবাহী ট্রাক আটকা পড়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় কোরবানির পশুবাহী কয়েকশ ট্রাক আটকা পড়েছে। ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক গরু। এছাড়া নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে যাত্রীবাহী বাসসহ কয়েকশ যানবাহন।

বৃহস্পতিবার( ১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

গরু ব্যবসায়ী ও ট্রাকের চালকরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা তারা লাইনে আটকে আছে। এ সময় গরমে অনেক গরু অসুস্থ হয়ে শুয়ে পড়ছে। এ কারণে তারা গরুর মাথায় পানি দিচ্ছেন এবং হাতপাখা দিয়ে বাতাস করছেন।

দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোত আছে। এতে ফেরি পারাপারে সময় লাগছে বেশি। এছাড়া কোরবানির পশুবাহী গাড়ি ও লকডাউন শিথিলে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ায় কিছুটা জট তৈরি হয়েছে। পশুবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। আশা করা যায় দ্রুত এ চাপ কমে যাবে। বর্তমানেদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাট দিয়ে ১৫টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত...

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো নয়,চাকা থেকে ছিটকে আসা টুকরো

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহ...

থাইল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতেরসংখ্যা বেড়ে...

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা