সারাদেশ

শিমুলিয়ায়  ঘাটে ঘরমুখী মানুষের চাপ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। একই সাথে যানবাহনের চাপও বেড়েছে। ঘাটে এ মুহূর্তে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পরিবহন রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে দেখা যাচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, লঞ্চগুলোতে মানা হচ্ছে না নির্দেশিত স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও অধিক যাত্রী নিয়েই সেগুলো চলাচল করছে।

শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা মো. সোলায়মান বলেন, বর্তমানে নৌরুটে ৭৭টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটে মোটামুটি যাত্রী চাপ রয়েছে। সকালবেলা যাত্রী চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমছে। নিয়ম অনুযায়ী ৬০ ভাগ যাত্রী নিয়ে লঞ্চ চালানোর জন্য নির্দেশনা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ তিনি বলেন, নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রীবাহী ও পণ্যবাহী মিলিয়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। লঞ্চ চালু থাকায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে। তবে গণপরিবহন ও প্রচুর ব্যক্তিগত গাড়ি ঘাটে আসায় পণ্যবাহী ট্রাক পারাপারে বেগ পেতে হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন জানায়, ঘাটে এ সময় ২৬০টির মতো পণ্যবাহী, ১৫০টির মতো ছোট গাড়ি এবং ২০ থেকে ২৫টি বাসসহ সব মিলিয়ে ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। লঞ্চ চলায় ফেরিতে যাত্রীর চাপ নেই।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রচুর যাত্রী ও যানবাহন ঘাটে আসছে। নৌযানগুলোতে নিয়ম অনুযায়ী যাত্রী পারাপারের জন্য নৌ-পুলিশ তদারক করছে। যেসব লঞ্চে অধিক যাত্রী ধারণ করা হচ্ছে ও নিয়ম অমান্য করছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা