সারাদেশ

শাজাহানপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দুবলাগাড়ী হাটে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান এ আদেশ দেন।

আদালত সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ আব্দুর রাজ্জাক (৫৫), শহিদুল ইসলাম (৪৯) এবং শামীম আহমেদ (৩৫) নামে তিনজন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ১৭ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য অফিসার আয়েশা খাতুন ও পুলিশ সদস্যরা তাকে সহযোগিতা করেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা