সারাদেশ

কসবায় নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে আরও ১ হাজার ৮৬৭টি পাকা ঘর। এর মধ্যে একসঙ্গে এক জায়গাতেই ৫০০ ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে কসবা উপজেলা প্রশাসন।

ইতোমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মাটির কম্প্যাকশান শেষ হলেই শুরু হবে একসঙ্গে ৫০০ ঘর তৈরির মহাযজ্ঞ। আর এ নির্মাণযজ্ঞ শেষ হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে কসবা উপজেলার ১০৪ গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এখন চলছে দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ। এর মধ্যে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা মৌজায় ১২০টি ঘরের নির্মাণ কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ ঈদুল আজহার পর পই শেষ হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দৃষ্টিনন্দন ছোট ছোট টিলার পাদদেশে ঘরগুলো করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী প্রকৌশলী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্মাণ কাজের তদারকি করছেন। আর প্রকল্পের সার্বিক দিক তদারকি করছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। আসন্ন ঈদুল আজহার পর পরই ঘরগুলো হস্তান্তর করা যাবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

এ ছাড়া কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের মনকশাইর মৌজায় প্রায় সাড়ে ১২ একর জায়গাজুড়ে হচ্ছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। একসঙ্গে ৫০০ গৃহহীন পরিবারের ঠিকানা হবে জায়গাটিতে। ইতোমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মাটির কম্প্যাকশান সম্পন্ন হলে চলতি বর্ষা মৌসুমের পর পরই শুরু হবে ঘরের নির্মাণ কাজ।

প্রতিটি ঘরেই দুইটি করে শয়ন কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা থাকবে। এ ছাড়া ঘরের সামনে সবজি অথবা ফুল বাগান করার জন্য ফাঁকা জায়গাও রাখা হবে। প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানি এবং বিদ্যুতের ব্যবস্থাও থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘরগুলোর মধ্যে ১২০টি ঘরের নির্মাণ কাজ ঈদুল আজহার পর পরই সম্পন্ন হবে। এরপরই ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

এ ছাড়াও মনকশাইর মৌজায় ৫০০ ঘর নির্মাণের জন্য মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। মাটির কম্প্যাকশান শেষ হলেই গুণগত মান বজায় রেখে ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হবে। দেশের অন্য কোথাও আশ্রয়ণ প্রকল্পের আওতায় একসঙ্গে এতগুলো ঘর নির্মাণ হয়নি। এর ফলে এটি হবে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প’।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা