সারাদেশ

সুনামগঞ্জে এসআইয়ের ওপর যুবলীগের হামলা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলীর ওপর সশস্ত্র হামলার ঘটনা যুবলীগ নেতার অপর অভিযোগ উঠেছে । এ ঘটনায় যুবলীগ নেতা অপুসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টায় থানা থেকে নিজের বাসভবনে ফিরছিলেন এসআই শাহ আলী। থানার দক্ষিণ পাশের মাঠের কাছাকাছি এলে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর নেতৃত্বে ৫-৬ জন সশস্ত্র যুবক তার ওপর হামলা চালান। তারা লোহার রড ও পাইপ দিয়ে তাকে আঘাত করেন।

শাহ আলীর চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে রাতেই আহত শাহ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন-উপজেলার নাইন্দা গ্রামের অনিল বরন চৌধুরীর ছেলে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু (৩৮), ঘুঙ্গিয়ারগাও গ্রামের নারুগোপাল রায়ের ছেলে রতন রায় (২৮) ও বাহাড়া গ্রামের মিষ্টলাল দাসের ছেলে সেন্টু দাস (২৩)।

আহত এসআই শাহ আলী বলেন, ‘অপুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। নোয়াগাঁওয়ে হামলার ঘটনার পর ফেসবুকের একটি স্ট্যাটাস দেয়া নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আমি আইনগতভাবে এই ব্যবস্থা নিয়েছি। এর বেশি তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, হামলার সময় অপু ও রতনকে শাহ আলী চিনেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অ্যাসাল্ট মামলা হবে। তিনি আরও জানান, গ্রেফতার অপু ও রতন ঘটনার সময় মদপান করেছিলেন বলে চিকিৎসক জানিয়েছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা