সারাদেশ

সাভারে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী । করোনাকালীন নিম্নআয়ের মানুষের মাঝে এই সেবা প্রদান করা হয়েছে। এ সময় ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই শতাধিক নারী, পুরুষ, শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন -সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স অধিনায়ক লে. কর্নেল ফখরুল আলম, রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক কাওসার জাহান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স প্রমুখ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা