সারাদেশ

নওগাঁয় পুকুর থেকে মোয়াজ্জিনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাম আব্দুল কুদ্দুস (৫০) তিনি চকচাঁপাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শিংবাছা ফোকরাবাড়ি পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শৈলগাছী ইউনিয়নের চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামে ইটভাটার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (১২ জুলাই) বিকেলে আব্দুল কুদ্দুস শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। মঙ্গলবার সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকরা পুকুরে হাত-পা বাঁধা মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া তার ডান পাশের চোখে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা