সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় বালুবাহী সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় রিপন মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

রিপন মিয়া শিবগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বুজরুকমাঝিড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রিপন পড়াশোনার পাশাপাশি শহরের বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি।

পরে মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে ট্রাকটি তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনার পরে ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানায়, সড়ক দুর্ঘটনায় রিপন নামে একজন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা