সারাদেশ

কাঁঠাল পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ছাগলের কাঁঠাল পাতা খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিধিনিষেধ অমান্য করে হাসপাতালের সামনে একত্রিত হওয়ায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) বিকেলে এ ঘটনায় বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে ১৭ জনের নামে মামলা করেন। মামলার নম্বর ৫।

এর আগে রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- উপজেলার সাতৈর গ্রামের মো. রফিকুল ইসলাম মোল্যা (৪৫), রাজ্জাক মোল্যা (৫৫), সুজন মোল্যা (৩৫), শাহিন মোল্যা (৩০), চয়ন মোল্যা (২০), হোসাইন মোল্যা (২৫), নেহাল সিকদার (৪০) ও জুয়েল সিকদার (৪০)। গ্রেফতারদের মধ্যে দু’পক্ষের লোকজনই রয়েছেন।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে রাজ্জাক শেখের ছাগল জাফর শেখের বাড়ির একটি কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক ও জাফরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন জাবের শেখ (৩০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে দু’পক্ষ দলবেঁধে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও আটজনকে গ্রেফতার করে।

বোয়ালমারী থানার এএসআই আক্কাচ আলী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ অমান্য করে এক জায়গায় জড়ো হয়ে সংঘর্ষের অপরাধে ১৭ জনের নামে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা