সারাদেশ

গাজীপুরে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন কালু (৩১), ময়মনসিংহের ভালুকা থানার সোহাল গ্রামের মো. কুদরত আলীর ছেলে।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক নূর মোহাম্মদ (৪৫) জয়পুরহাট সদর থানার রাংতা এলাকার মো. সামশুদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, নিহত কবির হোসেন কালু গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থেকে মহানগরের সালনা এলাকার ফ্রেন্ডস নিটিং সালিমিটেড নামের পোশাক কারখানায় স্যাম্পলম্যান হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন।

পথে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন।

কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ট্রাকচালক পুলিশ হেফাজতে রয়েছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা