সারাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের শম্ভুগঞ্জে রুবেল মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল মিয়া সদর উপজেলার ৭ নম্বর চর নিলক্ষিয়া রাঘবপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তাকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে ধারনা করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শম্ভুগঞ্জ বাজারের চান মিয়া পাম্প এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায়, নিহত রুবেল মিয়া প্রায় এক বছর যাবত ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে আসছেন। সোমবার (১২ জুলাই) দুপুরের পর রুবেল মিয়া অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতে রুবেল বাড়িতে ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে শম্ভুগঞ্জ বাজারের চান মিয়া পাম্প এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে, ঘটনাস্থলে অটোরিকশাটি পাওয়া যায়নি।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা