সারাদেশ

চাঁদা বকেয়া থাকায় লাশ দাফন করতে দেয়নি মসজিদ কমিটি

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান: বান্দরবানের লামায় মসজিদের মাসিক চাঁদা বকেয়া থাকার অযুহাতে এক যুবকের লাশ সামাজিক কবরস্থানে দাফন করতে দেয়নি স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. আলী আক্কাস।

এমনকি লাশ বহন করার মসজিদের খাটিয়াও কেড়ে নেওয়া হয়েছে মৃতের স্বজনদের কাছ থেকে। পরে এলাকাবাসী মিলে বুধবার (৭ জুলাই) দুপুরে ওই যুবকের লাশ দাফন করে লামা-চকরিয়া মহাসড়কের পাশে।

লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম জানান, জন্ডিসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিনগত রাতে স্থানীয় বধুরঝিরি এলাকার মো. ইরফান (৩০) নামক এক যুবক মারা যায়। পরে তার লাশ দফনে সামাজিক কবরস্থানে কবর খুঁড়তে যায় স্বজনরা। তবে মসজিদের দীর্ঘদিনের মাসিক চাঁদা বকেয়া থাকার অযুহাতে তাতে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় বধুরঝিরি মসজিদ কমিটির সভাপতি আলী আক্কাস।

এমনকি লাশ বহনের জন্য মসজিদ থেকে নেওয়া খাটিয়াও মৃতের বাড়ি থেকে কেড়ে নিয়ে যায় আলী আক্কাস। মসজিদের ইমামকেও নিষেধ করে দেয় মৃতের জানাযা নামাজ না পড়াতে। পরে স্থানীয়রা মিলে লামা-চকরিয়া মহাসড়কের পাশে ওই যুবকের লাশটি দাফন করে।

এই বিষয়ে জানতে চাইলে ইয়াংছা বধুরঝিরি মসজিদ কমিটির সভাপতি আলী আক্কাস নিজেও অকপটে স্বীকার করেন। আলী আক্কাসের ভাষ্য, দীর্ঘদিন মসজিদের কোনো চাঁদা দেননি ইরফান ও তার শ্বশুর। গতরাতে ইরফানের মৃত্যুর পর লাশ দাফনে জন্য আসলে তার স্বজনদের আগে মসজিদের বকেয়া পরিশোধ করতে বলি। ওই মসজিদ ও সামাজিক কবরস্থান তার বাবার দেওয়া ভূমি বলেও দাবি করেন আলী আক্কাস।

এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা