সারাদেশ

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বৃহস্পতিবার (৮ জলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা বিতরণ-কালে প্রধান অতিথি হিসেবে নুর উদ্দিন চৌধুরী ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এবং বিধবা নারীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর এই সহায়তা তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

খাদ্য সহায়তা বিতরণ-কালে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং লক্ষ্মীপুর জেলাব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে, তাই ৩৩৩ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা