সারাদেশ

প্রতিবন্ধী-যৌনকর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী গোয়ালন্দে করোনায় অসহায় ১শত প্রতিবন্ধী ও এক যৌনকর্মীর পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে দৌলতদিয়া কে কে এস স্কুল মাঠ প্রাঙ্গণে বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা, বাংলা হেল্প এবং অ্যাডভান্টিস্ট ওয়ার্ল্ড রেডিও যৌথভাবে এ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ২০ কেজি চাল, তিন লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ছয়টি সাবান এবং নগদ পাঁচশ টাকা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কে কে এস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন, বাংলা হেল্প'র কো-অর্ডিনেটর লুথার দাস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, কেকেএস’র প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা