সারাদেশ

ভোলা স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ঘাট দখলের পাশাপাশি এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ উঠেছে আলাউদ্দিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলাউদ্দিনকে ভূমি দস্যু উল্লেখ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান ও তার স্ত্রী নাজমা বেগম।

সংবাদ সম্মেলনে স্কুল শিক্ষক অভিযোগ করে বলেন, তিনি ১৯৯৮ সালে ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে এক একর ১৩ শতাংশ জমি ক্রয় করেন। আলাউদ্দিন তার জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন। তাকে ভাড়া দিবে বললেও তা না দিয়ে উল্টো তাকে প্রাণ নাশের হুমকি দেয়। আলাউদ্দিন আমার স্ত্রীর সাথে ও অশোভন আচরণ করে।

শিক্ষক মন্নান অভিযোগ করেন, গত কয়েক বছর আলাউদ্দিনের বিচার দাবি করে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও বিচার পান নি। আলাউদ্দিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান নি। তাই তিনি এবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে বিচার দাবি করছেন।

এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আলাউদ্দিন ভোলা-বরিশাল রুটের শতাধিক স্পিডবোট মালিক সমিতির সভাপতি সেজে নিজেই ওই এলাকায় রামরাজত্ব শুরু করে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত কয়েক দিন ধরে ওই ঘাটের স্পিডবোট মালিক ও শ্রমিকরা আলাউদ্দিনের বিচার দাবিতে বিক্ষোভ করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

গ্রেপ্তার হলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা