সারাদেশ

জামালপুরে ১১৭ টি মামলায় ১ লাখ জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি জামালপুর: জামালপুরে বিধিনিষেধ উপেক্ষা করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে মানুষ। খোলা রাখছে দোকানপাট। বিধি নিষেধ কার্যকরে মাঠে তৎপর রয়েছে আইনশৃংখলা বাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। লকডাউনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে অপ্রয়োজনে বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খুলে বেচাকেনা করায় ১১৭ টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৬৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) জেলার ৭ উপজেলায় ২৪ টি ভ্রাম্যমাণ আদালত ২৬ টি অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া ভ্রাম্যমাণ আদালতের ১০টি দল ১২ টি অভিযান পরিচালনা করেন। এতে ৪৮ টি মামলায় ৭৩ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা পরিষদ থেকে পরিচালিত ২ টি ভ্রাম্যমাণ আদালত ৮ টি মামলায় জরিমানা আদায় করেন ৫ হাজার টাকা।

এছাড়া জেলার মেলান্দহ উপজেলায় ৪টি মামলায় ২ হাজার ২'শ টাকা, ইসলামপুরে ৮ টি মামলায় ৫ হাজার ১'শ টাকা, দেওয়ানগঞ্জে ৭ টি মামলায় ১৭ হাজার টাকা, মাদারগঞ্জে ২৬ টি মামলায় ৬ হাজার ৯৫০ টাকা, সড়িষাবাড়ীতে 8 টি মামলায় ২ হাজার টাকা, বকশীগঞ্জে ১২ টি মামলায় ৪ হাজর ৩'শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, করোনা মহামারী রোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে জেলায় রোববার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১১৭ টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৬৩০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বের হওয়া, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং দোকানপাট খুলে বেচাকেনা করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় এই জরিমানা করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা