সারাদেশ

গাইবান্ধায় রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে সদু মিয়া (৩৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সদু মিয়া প্রতিদিনের মতো সকালে উপজেলার হরিপুর গ্রামের লেবু মিয়ার বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকের কাজ করছিল। কাজের একপর্যায়ে হঠাৎ সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে যান তিনি। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা সদু মিয়ার মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সেপটিক ট্যাংকের ভিতরে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা