সারাদেশ

মাদকদ্রব্যসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের টানবাজার থেকে গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। শনিবার ৩ জুলাই সন্ধ্যায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) দুপুর ১২টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জের বালিগ্রাম এলাকার মো. আব্দুল মালেক খানের ছেলে মো. রাসেল (২৮), ঢাকার বংশালের সিটি কলোনি এলাকার শংকর দাশের ছেলে সঞ্জু দাশ (৩৩) ও চাঁদপুরের সদর থানার পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে অভিনন্দি (২৫)।

র‍্যাব জানায়, আটকরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভাড়াবাসায় বসবাস করার পাশাপাশি মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার ও এর আশপাশের এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা