সারাদেশ

শেয়াল মারা ফাঁদে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় পোলট্রি ফার্মে নিজের তৈরি শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী মারা গেছে। রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিরেন রায় (৩৭) ওই গ্রামের মনোরনঞ্জন রায়ের ছেলে। তিনি গত চারবছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছিলেন।

এলাকাবাসী জানান, বিরেন তার পোলট্রিতে শেয়ালের প্রবেশ ও মুরগি চুরি রুখতে প্রতি রাতে চারদিকে বিদ্যুতের ফাঁদ চালু করার পর রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোলট্রি ফার্মে এসে অসাবধানবশত বিদ্যুতের সংযোগ না খুলে নিজেই সেখানে পা দেন। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা