সারাদেশ

শ্বশুরবাড়ি থেকে আম-কাঁঠাল কম দেয়ায় স্ত্রীকে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর পরশুরামে শ্বশুরবাড়ি থেকে আম-কাঁঠাল কম দেয়ায় স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২৮ জুন) অভিযুক্ত স্বামী এয়াকুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এয়াকুব সাতকুচিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, পাঁচ বছর আগে এয়াকুব আলীর সঙ্গে উত্তর চন্দনা এলাকার ফারজানা আক্তার সুমির বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। কিছুদিন ধরে এয়াকুব তার স্ত্রীর পরিবারের কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। সে মাদকাসক্ত। রাতে নেশা করে এসে প্রায়ই স্ত্রী ফারজানাকে মারধর করতেন।

রোববার বিকেলে ফারজানার বাবার বাড়ি থেকে মৌসুমি ফল আম, কাঁঠাল ও আনারস পাঠানো হয়। পরিমাণে কম দেয়া হয়েছে অভিযোগ এনে স্ত্রীকে রড দিয়ে পেটান এয়াকুব। এক পর্যায়ে ‘ইট দিয়ে মাথা ও পিঠ থেঁতলে দেন তিনি। এতে ফারজানা মারাত্মক আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নির্যাতনের শিকার গৃহবধূ ফারজানা আক্তার জানান, এয়াকুব নিয়মিত মাদক সেবন করেন এবং প্রায়ই তাকে মারধর করেন। নির্যাতনের কারণে তার স্বজনরা পরশুরাম থানায় মামলাও করেছিল। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশে ঘটনা মীমাংসা করে পুনরায় সংসার শুরু করেন তিনি।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোকসানা সুরাইয়া জানান, ফারজানার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ দাইয়ান জানান, স্ত্রীকে নির্যাতনের ঘটনায় এয়াকুবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা