সারাদেশ

কারাবন্দীকে ইয়াবা দিতে গিয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে ইয়াবা দিতে যাওয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সজিব হোসেন (৩৫) মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।

সোমবার (১৪ জুন) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার সজিবকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, রোববার বিকেলে কারাগারের সামনে থাকা ক্যান্টিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়-চোপড়গুলোতে কারারক্ষী ইমন হোসেন ক্যান্টিনে বসেই তল্লাশি চালান। এ সময় তিনি কাপড়-চোপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান।

পরে সন্দেহ হলে তিনি কৌটাটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮পিস ইয়াবা দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। রাতে এ ব্যাপারে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল জানান, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় মাদকসহ আটক হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দী জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা